
গাজা সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ভারতে সেন্সর জটিলতায় আটকে গেছে। ফিলিস্তিনি এক শিশুর মৃত্যুর সত্য ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমাটির ছাড়পত্র দিতে মৌখিকভাবে অস্বীকৃতি জানিয়েছে ভারতের সেন্সর বোর্ড (সিবিএফসি)। তবে এর পেছনে কোনো লিখিত কারণ বা আনুষ্ঠানিক আদেশ দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে দ্রুত হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন দেশটির একদল প্রভাবশালী সংসদ সদস্য (এমপি)। চিঠিতে জয়রাম রমেশ ও মনোজ কুমার ঝাসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা সই করেছেন।ষ